1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিকের নামে মানহানি পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ মিথ্যা প্রচারণা ও জাল ছবি দিয়ে মানহানিকর মন্তব্য করায় আওয়ামীলীগ নেতা কামাল মোল্লা সহ ২ জন কে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক জলিল আহমেদ।

গত ২০ আগস্ট বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২) (৩), ২৯ (১),৩১(২) (৩) ও ৩৫(২) ধারায় উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে হাবিবুর রহমান কামাল মোল্লা (৩৫) বড়বগী ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকার মৃত দুলাল শিকদারের ছেলে ইমরান হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, মো.হাবিবুর রহমান কামাল মোল্লা ও ইমরান হোসেনসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের তালতলী উপজেলা প্রতিনিধি মো.জলিল আহমেদ’র নামে ভুয়া
তথ্য ও জাল ছবি দিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে আসছে। দীর্ঘদীন যাবত আসামী চক্রটি সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করে আসছিল স্থানীয় ওই সাংবাদিক কে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন ও মানহানীকর বক্তব্য প্রদান করে অস্তিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছে। হাবিবুর রহমান কামাল মোল্লা তার নিজের ফেইসবুক প্রোফাইলে দেশের স্বনামধন্য টিভি চ্যালেন
এশিয়ান টিভির নাম ভাঙিয়ে তথাকথিত অক্ষরজ্ঞান হীন এক নারী লোভী সাংবাদিক’র নারীদের সাথে অন্তরঙ্গ ছবি ও আপত্তিকর ভিডিসহ বিস্তারিত আসিতেছি এমন মন্তব্য করায় সাংবাদিকের মানহানি

ঘটেছে। অন্য দিকে ইমরান হোসেন তার নিজের ফেইসবুক ও ম্যাসেন্জারে সাংবাদিকের ভুয়া ছবি এডিট করে বিভিন্ন ব্যক্তিদের ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় মান সম্মান ক্ষুণ্ন হয়। সাংবাদিক মো.জলিল আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে নিউজ প্রকাশিত

করায় মান সম্মানের বিঘ্ন ঘটে।যাহার লিংকসমূহ মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসামীরা সামাজের নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো.জলিল আহমেদ বলেন, মামলায় দুই আসামির বিরুদ্ধে আক্রমণাত্মক, মানহানিকর, মিথ্যা ও ভয়ভীতি প্রদর্শনমূলক তথ্য প্রকাশ, প্রচার ও অপরাধ সংঘঠিতের অভিযোগ আনা হয়েছে।ফেইসবুকে মিথ্যা তথ্য ও ছবি ছারায় আমার মানসম্মান ক্ষুন্ন হয়েছে।আমি সুষ্ঠ বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০