1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় কলেজ ছাত্রীর গালায় ফাঁস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ফাঁসিতে ঝুলে শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পাশ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আস-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০