1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় বরকত উল্লাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বনানীসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। রবিবার বিকালে মিছিলটি নগরীর রামঘাট এলাকা থেকে শুরু হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর- রশিদ ইয়াছিন। এসময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন,মাহাবুব চৌধুরী,সারোয়ার জাহান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- শনিবার বিকালে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বরকত উল্লাহ বুলুর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে নেমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। এতে বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৬জন আহত হন। হামলায় বুলুর মাথা ফেটে গেছে। তার স্ত্রীর হাত ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০