1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি বিলু, সম্পাদক খোরশেদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্য,পেশাগত দক্ষতার মানোন্নয়ন, অর্থনৈতিকমুক্তি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি ঘোষণার মধ্যদিয়ে পেশাজীবি সংগঠন বগুড়া জেলা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে।
রোববার(১৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় এক রেস্টুরেন্টে এ উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাংবাদিক মাজেদুর রহমান,শাহজাহান আলী বাবু, মোস্তফা সবুজ, জুম্মান সাদিক জেভলিন,তানজিজুল ইসলাম স্মরণ, আতিকুল ইসলাম আতিক, আসাফ-উদ-দৌলা নিওন, মাসুম হোসেন প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুকে সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও বিজনেস স্ট্যান্ডার্ড’র প্রতিনিধি এবং দৈনিক জয়যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাজেদুর রহমান (এখন টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সবুজ (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তানজিজুল ইসলাম স্মরণ (বিজয় টিভি, বগুড়া লাইভ), দপ্তর সম্পাদক আতিক রহমান আতিক (মোহনা টিভি),অর্থ সম্পাদক আসাফ-উদ-দৌলা নিওন(দৈনিক বাংলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন (ডেইলি বাংলাদেশ ও জয়যুগান্তর), ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু (একাত্তর টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুম্মান সাদিক জ্যাভলিন (সময় টিভি)।
এছাড়া আবুল কালাম আজাদ (একুশে টিভি), জ্যোজিফ হোসেন প্রতীক (ইনডিপেনডেন্ট টিভি),শাপলা খন্দকার (আজকের পত্রিকা),রবিউল ইসলাম রবি (এখন টিভি) এবং হেদায়েতুল ইসলাম বাবু (এখন টিভি) সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন।
ছবির ক্যাপশন – সভাপতি হাসিবুর রহমান বিলু ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০