1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মহাসড়কের বিভাজকে উঠে গেল বাস,আহত ৪১ যাত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের বিভাজকের উপরে উঠে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আহত বাসে থাকা ৪১ জন যাত্রী। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে আমিরাবাদে এসেই মহাসড়কের বিভাজকে উঠে পড়ে। এ সময় বাসের যাত্রীরা ঘুম ঘুম চোখে ছিল। হঠাৎ বাস এভাবে বিভাজকে উঠে পড়ায় বেশির ভাগ যাত্রী আহত হন। এ সময় ভয়ে জানালা দিয়ে লাফ দেন অনেকেই।

এদিকে, ঘটনার পর পালিয়েছেন চালক। আহত যাত্রীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্য রওনা দেন। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়। পরে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিভাবে এই দুর্ঘটনা, কার গাফিলতি ছিল-তা তদন্ত করা হবে বলে জানান পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০