1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সভা,এক মঞ্চে দীর্ঘদিন পর আবু-টিপু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির রাজনীতির দুই প্রভাবশালী এবং প্রতিদ্বন্দ্বী মুখকে দীর্ঘদিন পর আবু- টিপু এক মঞ্চে দেখলো নেতা কর্মীরা। শনিবার সকালে কুমিল্লা মহানগর বিএনপির পরিচিতি ও সাংগঠনিক সভায় পাশাপাশি বসলেন সদ্য নির্বাচিত আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। আবু ও টিপু কুমিল্লা মহানগর বিএনপির দু’টি গ্রুপের প্রতিনিধিত্ব করেন। নতুন কমিটির পরিচিতি সভায় তাদের এক মঞ্চে বসাকে নতুন সাংগঠনিক সূচনা হতে পারে বলে মনে করছেন শীর্ষ নেতারা। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
আলোচনা সভায় তিনি বলেন,এই মুহুর্তে কুমিল্লা মহানগর বিএনপি শক্তিশালী সাংগঠনিক ক্ষমতায় আছে। ঐক্য থাকলে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিউর রহমান।
এসময় আরো উপস্থিত মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি,ভিপি নজরুল ইসলাম,মোঃ মামুনুর রশিদ মজুমদার,আবদুল জলিল,মোঃ শহিদুল্লাহ রতন, এডভোকেট মোঃ হোসেনসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০