1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সোনাগাজীতে যুবলীগ নেতা সহ আন্ত:জেলা গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন ফেনী জেলা প্রতিনিধি

সোনাগাজী মডেল থানার পুলিশ শুক্রবার রাতে পৃথক অভযান চালিয়ে এক যুবলীগ নেতা সহ আন্ত:জেলা গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে। চার লাখ টাকা মূল্যের ৪টি গরু উদ্ধারও করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,সাতবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে আরিফুল ইসলাম সোহাগ,দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে আবুল কাসেম সিরাজ,ছিদ্দিকুর রহমানের ছেলে শহীদুল ইসলাম সোহেল, আনন্দিপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. আরিফ,চরগণেশ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল,ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের বকু হোসেনের ছেলে ইমাম হোসেন, যাত্রাসিদ্ধি গ্রামের সারোয়ার জাহান মামুন ও জিয়া উদ্দিন বাবলু। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের চান্দগাঁও, মাদারবাড়ি,মীরসরাই,ফেনীর কালিদহ ও সোনাগাজীর সাতবাড়িয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়,গত ১৩ দিনে সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় ১৫টি গরু চুরি হয়েছে। এর মধ্যে পুলিশ ৫টি গরু উদ্ধার করেছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উল্লেখিতদের গ্রেফতার করে এবং যুবলীগ নেতা আরিফুল ইসলামের খামার থেকে দুটি ও ফেনীর কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামের রনির বাড়ি থেকে দুটি সহ মোট চারটি গরু উদ্ধার করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০