1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ডোমারে ৫ পা বাছুরের জন্ম,উৎসুক মানুষের ভীড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল, নীলফামারী :

নীলফামারীর ডোমার উপজেলায় একটি গরু পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। শনিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গৃহপালিত গরু বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সের মানুষ বাছুরটিকে দেখতে ভীড় জমায়।
গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান,দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তিনি জানান,চিকিৎসক জানিয়েছে পাঁচ পা থাকার পরেও কোন সমস্যা নাই। বাছুরটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মোজাম্মেল হক জানান,এ বিষয়টা খুব কম দেখা যায়। তবে সেরকম কোন সমস্যা হবে না। শরীরের সকল অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা’টি বাড়বে না। তিনি আরো বলেন, যদি অপারেশন করার মতো হয়। তাহলে আমরা আগামীকাল অপারেশন করে দিবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০