1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বটিয়াঘাটায় বৃ‌ষ্টির পা‌নি‌তে তলিয়ে গেছে ভিটা বাড়ি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন),খুলনা ব‍্যুরো

গতকাল বুধবার রা‌তের বৃ‌ষ্টি‌তে ডু‌বে গে‌ছে বটিয়াঘাটা উপজেলার অধিকাংশ এলাকায় বাড়িঘর ও লীজঘের। চলতি আমন মৌসুমের ধানের ফীজতলা সহ রোপনকৃত ধানে পাতা পানির নিচেয়। রাস্তাঘাটসহ অ‌ধিকাংশ বা‌ড়ির উঠানে হয়েছে হাটু পানি। ঘরের ভিতরে প্রবেশ ক‌রে‌ছে নোংরা পানি। ফ‌লে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে‌ছে। বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অন‍্যদিকে জোয়ারের সময় ব‍্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পানি। ওয়াপদা রাস্তা তলিয়ে লোকালয়ে ঢুকছে নদীর পানি। পা‌নি নদী‌তে নামার খালগু‌লো দখল ক‌রে ভরাট করাসহ ধীরগ‌তিতে ড্রেন নির্মা‌ণ এ অবস্থার অন‌্যতম কারণ,বল‌ছেন অ‌ভিজ্ঞ মহল। অ‌বিল‌ম্বে এসব ভূ‌মিদস‌্যু‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়ার দা‌বি তা‌দের। সরেজমিনে গিয়ে দেখা যায়,এসব বাড়ির উঠানে ও এলাকার লীজঘের সহ রোপনকৃর ধানের পাতা ও বীজতলা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার পানিও জলের সংকট। উপজেলার সুরখালী ইউনিয়ের কোদলা,শম্ভুনগর, মঠবাড়ি ও সুন্দরমহল এলাকার লীজঘের তলিয়ে গেছে। ভদ্রানদীতে পানি বৃদ্ধির কারনে ভেড়ীবাধ ভেঙ্গে তলিয়ে যায় উক্ত এলাকার লীজঘের। শতশত বিঘা জমিতে লীজঘেরের মাছ ভেসে গেছে। পানির নিচেয় তলিয়ে রয়েছে চলতি মৌসুমের ধানের পাতা। ভদ্রা নদীর স্রোতে বটিয়াঘাটা পাইকগাছা সড়কের রায়পুর নামকস্থানে তীব্র আকারে ভাঙ্গান দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০