1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বটতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বী-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু এবং থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুনকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নব নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সোহরাব হোসেন ছান্নু বলেন, ব্যবসায়ীরাই পারে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে। দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা সৎ ব্যবসায়ীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। কিছু ব্যবসায়ী সরকারের বদনাম করার জন্য অতিরিক্ত পণ্য মজুদ করে দাম বৃদ্ধি সহ সরকারের বদনাম করার চেস্টা করছে। আপনারা সেদিকে লক্ষ রাখবেন। ন্যায্য মূল্যে সাধারণ মানুষ যেন পণ্য ক্রয় করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।
শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মানুন বলেন,ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবেন। বহিরাগত কেউ এবং স্থানীয় কেউ ঝামেলা করলে আপনারা পুলিশের সহযোগীতা নেবেন। আপনার এলাকায় কোন মাদক ব্যবসায়ী বা সেবনকারী থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আপনারা পুলিশকে সহযোগীতা করলে পুলিশও আপনাদের সহযোগীতা করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক মোঃ জরজিস হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত খাঁন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওই সংগঠনের ব্যবসায়ী মোঃ খায়রুল উসরাম নুহু,আবু জাফর ফকির,মোঃ ছাবেদ আলী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০