1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ট্রাক ড্রাইভার জয়নাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আমানগণ্ডা এলাকায় ২০০৬ সালের ট্রাক ড্রাইভার জয়নাল আবেদীন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১ লক্ষ টাকা করে এবং কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ রায় দেন।
তবে দন্ড-প্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।
রাষ্ট্র্র পক্ষের আইনজীবী মো: মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে পুলিশ বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মোঃ হোসেন ও মোঃ শামসুল হককে গ্রেফতার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। ২০০৭ সালে ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
মামলার আইনজীবী জানান, আসামিরা মামলার চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০