1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুর বাজার রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও একই উপজেলার দুর্লবপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকনো পরিবহনের একটি বাস ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জয়নাল আবেদীন ও ইমরান হোসেন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটিকে থানায় নিয়ে যায়। তবে চালক-হেলপারকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০