1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কালীগঞ্জ পৌরসভায়, ২ দিনের হালকা বর্ষনে পানিবন্দি পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭২ বার দেখা হয়েছে

মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি

পাহাড়ি ঢল বা বন্যার পানি নয়, ২ দিনের হালকা বর্ষনে পানিবন্দি হয়ে পড়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার কয়েকশত পরিবার। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান,রান্নাঘর,বসতঘর, ধর্মীয় প্রতিষ্ঠানও পানিবন্দি হয়ে পড়েছে। যে কারনে রান্না খাওয়া দাওয়া ও থাকাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। থমকে গেছে জনজীবন। ঝুঁকিপূর্ন ভাবে চলাচল করছে যানবাহন। পানি নিস্কাসনে ব্যস্থ সময় পার করতে দেখা গেছে অনেককে।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ১ম শ্রেনীর পৌরসভায় হলেও ২ নং ওযার্ডের কলেজপাড়া,মাঠ কালিবাড়ি,পূর্ব কলেজপাড়া,মধ্য কলেজপাড়া এলাকাটিতে অল্প বর্ষনে পানিবন্দি হয়ে থাকে। ২২শত ভোটারের বসবাস এই ওয়ার্ডে থাকলেও নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেকটায় পিছিয়ে। ড্রেন ব্যবস্থা থাকলেও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে ময়লা পানি ও আবর্জনায় বন্দি হয়ে থাকে সবসময় যে কারনে সাপের উপদ্রপ বেড়ে গেছে।

২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন বলেন,সকাল থেকে কলেজ পাড়াতে ছিলাম। পানি বন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। বরাদ্দ না থাকার কারনে কাজ করতে পারছি না,মেয়র মহোদয় ঢাকাতে গিয়াছে কাজের জন্য। তবে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশারাফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনদূর্ভোগ লাঘব,নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কালীগঞ্জ পৌরসভা পৌরবাসীর সাথে থাকবে সবসময় এমনটি প্রত্যশা করেন সকলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০