1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু,অসুস্থ ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন)খুলনা

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬) মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে তারা মারা যান। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে। লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের প্রতিবেশি আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান,পরি বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি। জাহাঙ্গীরের ভাবি রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি খালা পরি বেগমের কাছে থেকে কাজ কাম করে জীবিকা নির্বাহ করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০