1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে লাকসাম জংশনের কাছে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের বাড়ি লালমাই উপজেলার পেরুল গ্রামে। নিহত শান্ত ( ২৪) পেরুল গ্রামের আবুল মিয়ার ছেলে।।
লাকসাম রেলওয়ে থানা পুলিশ ইনচার্জ জসীম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে লাকসাম জংশনের কাছাকাছি আসলে কাটা পড়ে নিহত হন শান্ত (২৪)। ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ জসীম উদ্দীন জানান, জংশনের কাছাকাছি ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হয়। লাশ উদ্ধার করেছেন ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০