1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফুলতলায় ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন,সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩০ বার দেখা হয়েছে

এস এম মোমিনুর রহমান: ফুলতলা খুলনা

ফুলতলা উপজেলার ৫ নং ওয়ার্ডের নাওদাড়ী গ্রামে গত ৮ ও ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে এলাকার যুবকদের সংগঠন নাওদাড়ী যুব সংঘ। ২য় দিন শুক্রবার সন্ধ্যায় হাফেজে কোরআন সংবর্ধনা এবং ২০২২ সেশনের এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন মহির। সাধারণ সম্পাদক হাদীউজ্জামান এর ব্যবস্থাপনায় ও জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের সহ সাধারণ সম্পাদক আবু ওবাইদা। সংগঠনের নীতিমালা ও আগামী দিনের সামাজিক অগ্রগতির পরিকল্পনার চিত্র তুলে ধরেন যুব সংঘের সহ সভাপতি বেলাল হোসেন বিপ্লব।প্রধান অতিথি যুব সংঘের এ আয়োজনকে বাহবা দেন এবং আগামীদিনে যুবকদেরকে মাদকও নিরক্ষরতা মুক্ত যুবসমাজ গঠনের দাবি রাখেন। এসময় এলাকার হাফেজে কোরআন নাহিয়ান আহমেদ ও তার পিতা মাতা কে সম্মাননা দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বয়োজ্যেষ্ঠ আবুল কাশেম মহলদার,ডা.মইনুল হাসান, মাষ্টার হাবিবুর রহমান, পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ,মাহবুবুর রহমান,রুহুল আমিন, মইনউদ্দিন, এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম টুটুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০