1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

গ্যাস নেই, দুর্ভোগে রাজধানীবাসী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৯৮৩ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, মিরপুর ১, গ্রিনরোড, কলাবাগান এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে।

বাসায় রান্না হয়নি, ফলে হোটেল থেকে খাবার কিনতে ভিড় জমাচ্ছে অনেকে।

মোহাম্মদপুরের বাসিন্দা শাহনাজ বেগম জানান, সকালে উঠেই দেখি গ্যাস নাই। নাস্তা বানানোর উপায় নাই। বাসায় এমন লোকও নেই যে বাইরে থেকে নাস্তা কিনে আনবো। নিজেকেই হোটেল থেকে নাস্তা কিনে এনে খেতে হবে।

তিতাসের দায়িত্বশীল তিন কর্মকর্তা জানান, ছিদ্র মেরামতের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। আমিনবাজার থেকে ৫০০ মিটার সামনে সালেহপুর ব্রিজ এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বালু ফেলে পাইলিং করতে গিয়ে তিতাসের পাইপলাইন ছিদ্র করেছে। এখন এক্সকাভেটর দিয়ে বালু সরাতে গেলেই পানি চলে আসছে। তাই কাজ করা যাচ্ছে না।

জানা গেছে, সাভারের আমিনবাজার এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার সকালে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১২ ইঞ্চি পাইপলাইনে ছিদ্র শনাক্ত হয়। তাই এটি বন্ধ রেখে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬ ইঞ্চি পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু এতে রাজধানীর বড় একটি অংশ এখনো গ্যাস পাচ্ছে না। যেটুকু পাচ্ছে, তা দিয়ে রান্না করা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০