1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্ত্রী ছোড়া গরম পানিতে গাইবান্ধায় ঝলসে গেলো স্বামী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

স্ত্রীর ছোড়া গরম পানিতে মোস্তাফিজুর রিপন নামে গাইবান্ধার এক ব্যক্তিের শরীরের প্রায় ত্রিশ শতাংশ ঝলসে গেছে। আজ ১১ সেপ্টেম্বর রবিবার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে গাইবান্ধা পৌর শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। বউয়ের ছোড়া গরম পানিতে আহত মোস্তাফিজুর রহমান রিপন ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়ীর সুপারভাইজার। পারিবারিক কোলাহলের জেড়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী ফুটন্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান সাংবাদিকদের বলেন,গরম পানিতে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক ওয়াহেদ জানান,ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। স্ত্রী শাবানা পলাতক রয়েছেন। আহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে এখনো কেউ কোন এঘটনায় কোন এজাহার প্রদান করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০