1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় আগুনে পুড়ে দুই প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাইতে আগুনে পুড়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইউব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার দত্তপুর গ্রামের মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মো. শাহজাহান (২৭) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে মানসিক প্রতিবন্ধী শাহজাহান হঠাৎ করে তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তার শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে আগুনে নিক্ষেপ করে, এরপর তিনি নিজেও আগুনে ঝাঁপ দেয় বলে জানা যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এতে আগুনে বসতঘর পুড়ে যায় এবং ওই দুই ভাইও মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য দুই ভাইয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০