1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুবিতে ফের ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে। শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুর থেকে ছাত্রলীগের হলের আধিপত্য নিয়ে ফের উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপসহ দুপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুই পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কুবি সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাজনীন নৈশি বলেন,শনিবার দুপুর থেকে দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়ছে দুই পক্ষ।এতে ক্যাম্পাসেজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইটের আঘাতে উভয় হলের দশ জন শিক্ষার্থীর মাথা ফেটে গুরুতর আহত হয় এবং কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস -উল-ইসলাম বলেন, গতকাল রাতে সংঘর্ষের কথা শুনে আমি হলে আসি। এরপর প্রক্টোরিয়াল টিমকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে এসে হলের ফটক বন্ধ করে দিই। এখন আবার শুনলাম ক্যাম্পাসের গেইটে পাল্টাপাল্টি হামলা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মারামারি কথা শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। উল্লেখ্য যে, হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগে শুক্রবার রাতভর বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০