1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

উল্লাপাড়ায় এমপি তানভীর ইমামের চা আড্ডায় জনতার ঢল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলপর্যায়ের নেতা-কর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রতাপ কলেজ মাঠে চা আড্ডায় হাজার হাজার মানুষের ঢল লক্ষ করা গেছে।

বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেলে সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে, চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদারের পরিচলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল। এসময়উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি তানভীর ইমাম তৃণমূলের নেতা-কর্মীদের সাথে চা আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন। ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের বিষয়ে খোজ খবর নেন। প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম এমপি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে।জনগণের সহযোগিতা নিয়ে জনগণের সেবায় আওয়ামী লীগ কাজ করে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নের জন্য,দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। চা আড্ডা অনুষ্ঠানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে । মিছিল আর শ্লোগানে মুুখরিত ছিল প্রতাপ কলেজ মাঠ ও বাজার এলাকায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০