1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মানবিক পুলিশ শ্রীমঙ্গল থানার ওসি(তদন্ত)হুমায়ুন কবির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন: মৌলভীবাজার

একটি উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে চুমকি নামে মানসিক ভারসাম্যহীন (পাগল) গর্ভবতী একজন নারী শ্রীমঙ্গল শহরের পুরান বাজার রাস্তার উপর পড়েছিল। গর্ভবতী নারীটি বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে ছটফট করছিল ব্যথায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির। সেখান থেকে গর্ভবতী নারীটিকে উদ্ধার করে নিয়ে আসেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিজ দায়িত্বে ভর্তি করেন এবং গর্ভবতী নারীর দেখ-বাল করার জন্য আরেকজন নারীর ব্যবস্থাও করেন তিনি। এছাড়াও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির নিজের স্ত্রীর কাছ থেকে নতুন কাপড় ও যাবতীয় ঔষধের ব্যবস্থা করে দেন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী নারী চুমকির জন্য। মানবতা আজও বেঁচে আছে শ্রীমঙ্গল থানা পুলিশ তা আবারো প্রমাণ করলেন। এর আগে করোনা কালীন সময়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানো সহ বহু মানবিক কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সহযোগিতায় চুমকির গোল জুড়ে এখন ফুটফুটে এক ছেলে নবজাতক। পুলিশের এই মানবিক কাজের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন (পাগল) সুস্থ সুন্দর এক ছেলে সন্তানের মা। যদিও যদিও সে পাগল তবুও সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা চুমকি। চুমকি সন্তানকে নিয়ে এখন সুস্থ আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির সহ সকলের প্রতি।
আজ এই পুলিশ ভাইদের সহযোগিতা ও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মা ও নবজাতক শিশু ফিরে পেলেন এক নতুন পৃথিবী। মানবিক এ কাজে ওসি (তদন্ত) হুমায়ুন কবিরকে সহযোগিতা করেছে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই ইলিয়াস উদ্দিন সোহেল, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বগত চিকিৎসকগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০