1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এমপি-মন্ত্রী হলে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি চালু করবো- ব্যারিস্টার সুমন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলতে এসে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি ঠাকুরগাঁওয়ে আসছিলাম মাঠে ফুটবল খেলতে। কিন্তু আজ ঠাকুরগাঁও ঘুরে দেখে খেলার মাঠ পরিবর্তন করেছি। আমার এখন একটাই উদ্দ্যেশ্য জীবনে সিলেট থেকে এমপি-মন্ত্রী হতে পারলে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি চালু করবো।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে জেনারেল ক্লাব ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর আয়োজনে ফুটবল খেলতে এসে সুগার মিলস্ কলোনি মাঠে দর্শকদের উদ্দেশ্যে এসব কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি আসছিলাম শুধু এই মাঠে ফুটবল খেলতে। কিন্তু আজকে ঠাকুরগাঁওয়ে সারাদিন ঘুরে আমি খেলার মাঠ পরিবর্তন করেছি। আমার এখন একটাই উদ্দ্যেশ্য জীবনে যদি কোন দিন সিলেট আসন থেকে এমপি বা মন্ত্রী হতে পারলে ঠাকুরগাঁওয়ে বিমান উড্ডয়ন করবো। ঠাকুরগাঁওয়ে এতো সুন্দর বিমানবন্দরে বর্তমানে দেখি ট্রাক্টর চলে। আপনাদের ফুটবল খেলায় হারাতে আসিনি। জীবনে যদি একবার ক্ষমতা পাই তাহলে ঠাকুরগাঁওয়ে একটি যুগপোযগি বিমানবন্দর করে দিতে চাই।

ঠাকুরগাঁও বিমানবন্দরের বর্তমান অবস্থা দেখে ব্যারিস্টার সুমন আশ্চর্যনতি হয়ে বলেন, এখানে বিমানবন্দর থাকা সত্যেও সৈয়দপুরে কিভাবে বিমানবন্দর হয়। এটিতে সব থেকে কষ্ট পেয়েছি আমি। সবসময় নিজের এলাকার উন্নয়ন করা লাগবে তা না। যদি সুযোগ পাই ও কোন নেতৃত্বে আসতে পারি তাহলে সরকারের কাছেআমার চাওয়ার থাকবে ঠাকুরগাঁওয়ে অচল বিমানবন্দরটিকে সচল করার।

ঠাকুরগাঁও ঘুরে মুগ্ধ হয়ে ব্যারিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁও এসে আমার খুব ভালো লেগেছে। এখানে এখনো ব্রিটিশ ব্রিটিশ গন্ধ রয়েগেছে ও বিদেশ বিদেশ মনে হয়। মানুষ যে কোন সেকেন্ড হোম মালয়েশিয়ায় বানায় বুঝিনা। সেকেন্ড হোম বানানো উচিত ঠাকুরগাঁওয়ে।
এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহা৷ সাদেক কুরাইশী,বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, মহাব্যবস্থাপক(অর্থ) সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০