1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহার বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর সাপাহারে উপজেলা বিএনপির আয়োজনে উল্লাস হল এলাকায় জ্বালানী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলায়। পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও যুবদলের নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপি আয়োজনে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ),এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দিন। এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকী নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী,জেৱ বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর, জেলা বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল হক শাহ চৌধুরী, নুরুল ইসলাম,মোমিনুল ইসলাম,আজিজুর রহমান, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল,শাহ আলম,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুর রহমান কল্লোল, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতি বলেন, সরকার ২০১৪ -১৮ সালে ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় থাকায় সারাবিশ্ব এখন জেনে গেছে এ সরকারের সঙ্গে জনগণ নেই। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।প্রতিবাদী জনতার ঢল নেমেছে। তারা আর ভয়ে ঘরে থাকবে না। তারা এখন রাস্তায় নামবে। তারা আর নিশি রাতে ভোট করতে পারবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০