1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবে উদ্যোগে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

আজ শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার এর শুভ উদ্বোধন করেন। পরে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। পলাশবাড়ী প্রেসক্লাবের একটি প্রতিষ্ঠান হিসাবে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার হিসাবে সর্বসকলের জন্য উম্মুক্ত থাকবে। এ প্রতিষ্ঠানটিতে একপাশে বঙ্গবন্ধুর জীবন কালের স্ব চিত্র,অন্য পাশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্তজীবনী,রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই,দেশের সংবিধান সেট,বিভিন্ন বিষয়ে লেখা নানা লেখকের তথ্য নির্ভর বই সমূহ এই পাঠাগারে স্থান পেয়েছে।

এ প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন জানান, বঙ্গবন্ধু আমাদের জাতির পরিচয়, জাতীয় সম্পদ তিনি সকল বাঙ্গালীর অহংঙ্কার। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সম্পর্কে আগামী প্রজন্মের নিকট সঠিক তথ্য তুলে ধরার জন্য ও দেশের সঠিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তুলে ধরার লক্ষে পলাশবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এ উদ্যোগ। তিনি আরো বলেন,আমাদের জেলা তথ্য বিষয়ক বই ও জেলার কৃতি সন্তানদের লেখা এ বই পাঠাগারের মাধ্যমে তুলে ধরার জন্য প্রদান করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০