1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

করোনায় আক্রান্ত দেশের চার নারী ফুটবলার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৯০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় নারী দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও নিলুফা ইয়াসমিন নীলা। হালকা উপসর্গ থাকলেও তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বর্তমানে ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে চিকিৎসাধীন আছেন তারা। চারজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সরকার সারা দেশে লকডাউন ঘোষণা দেওয়ায় বসুন্ধরা কিংস তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে। এবারের মৌসুমে বসুন্ধরা কিংসে খেলছেন জাতীয় দলের ২১ ফুটবলার। বসুন্ধরা কিংস ক্যাম্প বন্ধ করায় এই মেয়েদের সবাইকে বাফুফে ভবনে আনা হয়। রুটিনমাফিক তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেই পরীক্ষা থেকেই কৃষ্ণাদের করোনা ধরা পড়ে।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমরা মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পরপরই কোভিড টেস্ট করিয়েছি। করোনায় আক্রান্ত কৃষ্ণা, নীলা, মণিকা আর ঋতুকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। ওদের আরেক দফা টেস্ট করানোর প্রক্রিয়া চলছে আমাদের।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০