1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ওএমএস কার্যক্রমের ফলে ৪ কোটি মানুষ চালের বাজার থেকে সরে আসবে-খাদ্য মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ)প্রতিনিধি

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রমের ফলে চালের বাজার থেকে ৪ কোটি মানুষ সরে আসবে। এতে করে মজুদদার ও অসাধু ব্যবসায়ীরা চরম শিক্ষা পাবে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সদরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় মন্ত্রী বলেন, দেশের ৫০ লাখ হত দরিদ্র জনগোষ্ঠিকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এছাড়া সপ্তাহে ৫দিন এ কার্যক্রম চালু থাকবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিতরণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, আগে ডিলারেরা ১টন চাল বরাদ্দ পেতেন এখন ২টন চাল বরাদ্দ পাচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের স্ট্রং মনিটরিং ব্যবস্থা রয়েছে। বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাসহ আমাদের সকল কর্মকর্তা এ মনিটরিং এ নিয়োজিত আছেন। এই জায়গায় কোন ব্যতয় ঘটলে শাস্তির বিধান রয়েছে।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০