1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

অ্যাডোব প্রতিষ্ঠাতা চার্লস গেস্কে আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৮৯৬ বার দেখা হয়েছে

ডেস্ক : বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত সফটওয়্যার অ্যাডোব-এর প্রতিষ্ঠাতা এবং পিডিএফ ফাইল এর উদ্ভাবক চার্লস গেস্কে আর নেই। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ায় ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গেস্কের মৃত্যুর খবর প্রতিষ্ঠানের সকলেক ই-মেইল করে জানিয়েছেন অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ। মেইলে তিনি লিখেছেন, ‘এ ঘটনা সমগ্র অ্যাডোব পরিবার এবং প্রযুক্তি শিল্পের জন্য একটা বিরাট ক্ষতি। উনি আমাদের দশকের পর দশক ধরে গাইড করেছেন।’

চার্লস গেস্কে ১৯৮২ সালে জন ওয়ারনকের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন অ্যাডোব। যা ছবি, ভিডিও বা মুদ্রণ জগতে বিপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। পোস্ট স্ক্রিপ্টের মাধ্যমে যাত্রা শুরু করেছিল অ্যাডোব। পরে ধাপে ধাপে নিয়ে আসে আরও উন্নত প্রযুক্তি। তালিকায় রয়েছে পিডিএফ, অ্যাক্রোব্যাট, ইলাস্ট্রেটর এবং ফটোশপের মতো সফটওয়্যার। ছবি সম্পাদনার পাশাপাশি ভিডিও এডিটিং-র জন্য প্রিমিয়ার প্রো নামক সফটওয়্যার নিয়ে আসে অ্যাডোব।

মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য অ্যাডোব পৃথিবীব্যাপী বিখ্যাত। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গেস্কে এবং ওয়ারনককে ‘ন্যাশনাল মেডেল অব টেকনোলজি’ অ্যাওয়ার্ডে ভূষিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০