1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আমার বক্তব্য মিডিয়ায় কাটপিস করে উপস্থাপিত হয়েছে : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন বলে দাবি করেছেন।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে শাহজাহানপুরে নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য আসছে সেটা আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি তাহলে কে করেছে খুঁজে বের করে দেয়া হোক। আমি তাই বলেছি।’ গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্বাস বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য মিডিয়ায় কাটপিস করে উপস্থাপিত হয়েছে। একটি গণমাধ্যম লিখেছে যে, ৬ ঘণ্টা পর আব্বাসের ইউটার্ন। মির্জা আব্বাস ইউটার্ন করে না। যা বলেছি, ঠিক বলেছি।’

সংবাদ সম্মেলনে তাকে বিব্রতকর প্রশ্ন না করার অনুরোধ জানান তিনি।

এ সময় মির্জা আব্বাসের বাসায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০