1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৮৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে পরিস্থিতি যেমনই হোক, আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিভর্তি দর্শক দেখতে চায় ফিফা। এজন্য করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার।

কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কিউএনএ-কে শনিবার দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এমনটাই জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তার দেশ পরের বছর বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত এবং আসর শুরুর আগেই দেশটিতে আগত বিভিন্ন দেশের দর্শক-সমর্থকদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে।

কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশা করি, আমরা একটি করোনামুক্ত বিশ্বকাপ উপহার দিতে পারব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০