1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জাতীয় কবি নজরুলের প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় নানা আয়োজনে স্মরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার।
সকালে শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি যেখানে আটক ছিলেন সেই কোতয়ালী থানায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান।
নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর ও তারুণ্যের স্মৃতিবহ শহর কুমিল্লা। কুমিল্লায় নজরুলের প্রেম-প্রণয় এবং বিরহের স্মৃতি জড়িয়ে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি এই শহরে আটক হয়েছিলেন এবং পরবর্তীতে আবারও গ্রেফতার হয়ে কারাবরণও করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০