1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত: কাদের মির্জা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি গুলি খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবুও যতদিন বেঁচে আছি, সাহস করে সত্যি কথা বলব। শনিবার (১৭ এপ্রিল) স্বপন মাহমুদ নামের তার এক সমর্থকের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেড় মাস আগে থেকে আমি জামাকাপড় ও ওষুধপত্র নিয়ে জেলে যাবার জন্য প্রস্তুত আছি। আমি গুলি খাবার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবুও আমি সাহস করে সত্য কথা বলব।

কাদের মির্জা আরও বলেন, আজকে কোম্পানীগঞ্জে যা চলছে, তা উচ্চপর্যায়ের নির্দেশ ছাড়া হচ্ছে না। প্রশাসনের ছত্রছায়ায় একরাম, নিজাম ও ইসরাতুন্নেসা সন্ত্রাসীদের দিয়ে তাণ্ডব চালাচ্ছে। তার কারণ, আমি কেন সত্য বলেছি, কেন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। আজকে আমার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা সকলেই মাদক, অস্ত্র, লুটপাটসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা নেতৃত্বে আসলে বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না।

এর আগে গত বৃহস্পতিবার আবদুল কাদের মির্জার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার ছেলে ও ভাগিনাসহ কমপক্ষে ২০ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০