1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিক শামসুল ইসলাম আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৯০৮ বার দেখা হয়েছে

সাংবাদিক শামসুল ইসলাম আর নেই। মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ঠিকানা’র শিকাগো প্রতিনিধি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অবকাশ শেষে শিকাগো ফিরে আসার কথা ছিল তার। কিন্তু দু’দিন আগে হঠাৎ জ্বর আসায় ঢাকায় কোভিড টেস্ট করান। পরীক্ষায় তার দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। এ সময় তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার পৈত্রিকবাড়িতে আইসোলেশনে যাবার সিদ্ধান্ত নেন। ২৩ মার্চ ঢাকা হতে কুলাউড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। গাড়ি মৌলভীবাজার শহরের কাছাকাছি পৌঁছালে দুর্ভাগ্যজনকভাবে তিনি রাস্তাতেই মারা যান।

মরহুম সাংবাদিক ও কম্যুনিটি লিডার শামসুল ইসলাম প্রায় তিন দশক থেকে শিকাগোপ্রবাসী। মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।

শামসুল ইসলামের জন্ম কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে। তার বাবা আব্দুল গফুর মা আবু বেগম উভয়ে শিক্ষকতা পেশায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০