1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কবরী চাচী বলেছিলেন শামীম বাসায় আসো, কোভিডের কারণে যেতে পারিনি : শামীম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ব্যাপক ভূমিকা ছিল। সম্পর্কে তিনি আমার চাচী ছিলেন। গত ২-৩ মাস আগে উনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, “শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে।” আমি বলেছি, “চাচী আসবো।” অনেক কথা হয়েছিল সেদিন আমাদের মধ্যে। কষ্টের বিষয়, আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচীর বাসায়। তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচীর সঙ্গে। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে উনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তাঁর মৃত্যুতে। চাচীর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচীকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।

প্রসঙ্গত, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০