1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমানউল্লাহ আমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন আমানউল্লাহ আমান। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। আমানউল্লাহ আমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমানউল্লাহ আমান সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তারপরও তিনি শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শনিবার তার পজিটিভ রিপোর্ট আসে। পরে দুপুরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আমানের পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আমানউল্লাহ আমানের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আব্দুস সোবহান স্বপন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০