1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনায় মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১০৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আব্দুল গফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী।
তিনি জানান, গত ২ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল গফুর। তার শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। সেখানে তার করোনা টেস্টে পজিটিভ ফলাফল এলে গত ৫ এপ্রিল তাকে করোনা আইসোলেশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার তিনি মারা গেলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০