1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আক্রান্ত ১৪ কোটি, মৃত্যু ৩০ লাখ ছাড়ালো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৭৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ এবং আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে সাড়ে ১২ হাজার জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ১২ হাজার ৭ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪২৫ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৩৬৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮১ লাখ ৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন এবং মারা গেছে তিন লাখ ৬৯ হাজার ২৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০