1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সাপাহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

”মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রারনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সোমবার (৮ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কে শ্রদ্ধার সাথে স্বরন করে তাঁর ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা: মুহা.রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি আল মাহমুদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ও ইউআরসি জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার,বি আর ডি বি কর্মকর্তা আলমগীর হোসেন সহ আন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০