1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

বাসে ডাকাতির প্রতিবাদে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

দেশের মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  দুপুরে শহরের ১নং ট্রাফিক মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা। এ সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের জেলা সাধারণ সপাদক সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রাণী, মাহমুদা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত ২ আগস্ট সন্ধ্যায় কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে ওঠে ২৪/২৫ জন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা-পয়সা, মোবাইলফোনসহ সবকিছু ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের জিম্মি করে তাদের মারপিট করে রক্তাক্ত করে।

বক্তারা বলেন-  আজ সমাজের সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি, কোথাও নিরাপত্তা নেই। অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা-মাদক-জুয়া পর্ণোগ্রাফি বন্ধসহ সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০