1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় ১৬ লক্ষাধিক টাকার চুল ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা থেকে ১৬ লক্ষাধিক টাকার চুল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজিদুল আলমের বিরুদ্ধে।
সোমবার (১ আগষ্ট) রাত ৮টার দিকে মালামালসহ অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ এবং একজনকে আটক করেছে বুড়িচং থানার পুলিশ। ওই ঘটনায় ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে সাজিদুল আলম ও অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানটির ৮ বস্তা চুল নিয়ে অটোরিকশা দিয়ে কুমিল্লা-বুড়িচং-মীরপুর প্রধান সড়ক দিয়ে কুমিল্লা শহরে দিকে নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির মালিক হুমায়ুন কবির । এ সময় ওই অটোরিকশা খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে একটি ছিনতাইকারী দল অটোরিকশার গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চালককে মারধর করে অটোরিকশাসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে আগানগর এলাকায় এনে অটোরিকশার মালামাল অন্য অটোরিকশায় পরিবর্তন করে কণ্ঠনগর দিকে নিয়ে যায় ছিনতাইকারী।
এরপর, প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানায় অভিযোগ করলে ওসি মারুফ রহমানের নির্দেশে এসআই শরীফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স প্রাথমিকভাবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। উক্ত ফুটেজে ছিনতাইকারীকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশা চালককে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুর রহমান জানান, মামলার মূল আসামিদের এখনও আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০