1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দশ বছর পর নতুন কমিটি পেলো নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ দশ বছর পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবশেষে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এক দশক পর ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হওয়ায় আনন্দিত সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা। তাঁরা বলছেন, এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে নাঙ্গলকোট উপজেলায় প্রাণ ফিরে পেয়েছে স্বেচ্ছাসেবক লীগ। ঝিমিয়ে পড়া সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা এখন চাঙ্গা হয়ে উঠবে।
রোববার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু নতুন কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু ও সাধারণ সম্পাদক মো.মহসিন রহমান ওই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা মো.ওমর ফারুক মামুনকে সভাপতি ও শেখ রাসেল মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু বলেন, দীর্ঘ দশ বছর সেখানে আহবায়ক কমিটি ছিলো। সংগঠনের কার্যক্রমে গতি আনতে মেয়াদোর্ত্তীণ আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শতভাগ শিক্ষিত ও সাবেক ছাত্র নেতারা স্থান পেয়েছেন। এক দশক পর কমিটি ঘোষণা করতে পেরে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মতো আমরাও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০