1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত।

তিনি বলেন, “বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর কিছুটা ভালো ছিলেন। আজকে সন্ধ্যার পর হঠাৎ করেই বলছিলেন, খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন অ্যাম্বুলেন্স কল করি। কিন্তু আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাকে হাসপাতালে আর নিতে পারিনি।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ সাংবাদিকদের বলেন, “সাজেদুল আউয়াল স্বাধীনতা পরবর্তী সময়ের নাট্যচর্চায় উল্লেখযোগ্য নাম। তার লেখা ‘ফনি মনসা’ নাটকটি আমি নির্দেশনা দিয়েছি। আমাদের নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার’ এর সাথে দীর্ঘ দিন সম্পৃক্ত ছিল। সিনেমা নিয়ে তার গবেষণা আমাদের সমৃদ্ধ করেছে। ভীষণ গুণী গবেষক ছিলেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০