1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি আকরাম খান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৯৫৪ বার দেখা হয়েছে

ডেস্ক : কয়েকদিন আগেই নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। এবার বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয় সাবেক এই ক্রিকেটারকে।

আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু টেস্ট করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাবিনা আকরাম দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০