1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এবার বিসিবি নিয়ে মুখ খুললেন মাশরাফি, ক্রীড়াঙ্গণে তােলপাড়! (ভিডিওসহ)

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৯০৬ বার দেখা হয়েছে

বিসিবির নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বেসরকারি টেলিভিশন চ্যানেলে একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সম্পর্কে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিগত ২০ বছরে তার একটা ফিটনেস টেস্ট ফেল ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলে, তখন তার খুব অবাক লাগে।

আজ মঙ্গলবার ৭১ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে মাশরাফির সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচার হয়। সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমারতো ফিটনেস কোনোদিন ফেলই নাই। অনেককেই বলতে শুনেছি মাশরাফি হয়তোবা ফিট নাও থাকতে পারে। বাইরের একজন দর্শক নাও জানতে পারেন, কিন্তু বিসিবির দায়িত্বে থেকে যারা এমন কথা বলে তখন খুবই অবাক লাগে।’ এ সময়, তারা (বিসিবির দায়িত্বপ্রাপ্তরা) আসলেই কোনো তথ্য রাখে বা ঠিকমতো অফিস করে কিনা প্রশ্ন রাখেন মাশরাফি।

ফিটনেসের ব্যাপারে দেশ সেরা ক্রিকেট অধিনায়ক বলেন, ‘বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল ছিলো না।’ বিসিবির কাছ থেকে কিছুটা সত্যি কথা আশা করেছিলেন বলেও জানান মাশরাফি। তিনি বলেন, ‘পুরোটা না হোক কিছুটা সত্য বললে তাও হতো। তাদের কাছ থেকে কিছুটা সত্যতো আশা করতেই পারি আমি।’

ক্যারিয়ারের শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘বাংলাদেশে যদি কোনো কিছু নিয়ে আপনাকে অ্যাটাক করা হয়, তাহলে যেটাকে আপনি ছাড় দিচ্ছেন সেটাই আপনার জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো আমার বিগত ২০ বছরে যত ইনজুরি আসুক আমার একটাও ফিটনেস ফেল নাই।’

মাশরাফির বাদ পড়া নিয়ে হেড কোচ’র সঙ্গে কথা হয়েছে কিনা; এ বিষয়ে তিনি জানান, রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। তবে পাকিস্তান সিরিজের আগে কথা হয়েছিল। তখন মাশরাফিকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘সে সময় আকরাম ভাইরা ওই রুমে ছিলেন।’

ডোমিঙ্গো-আকরামরা মাশরাফির কাছে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তখন মাশরাফি তাদের বলেছিলেন, ‘আমি বিশ্বকাপে যে পারফর্ম করেছি আমি আশা করি না। আমি যাবো। তখন আমাকে জিজ্ঞেস করা হয়, “তোমার প্ল্যান কী আমি জানি না। তবে তুমি বাদ দিলেও আমাকে একটু আগে জানিও। নিলেও একটু আগে জানিও।” তো দুটোর জন্যই আমার মেনটাল একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তারপর আর কথা হয়নি।’

বিসিবিকে নিয়ে মাশরাফি এমন একটা সময় মুখ খুললেন, যখন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে। কেননা, সাকিব নিজেও বিসিবির কিছু বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন। বিসিবিকে দেওয়া চিঠির ব্যাপারেও তিনি কথা বলেন। জানান, চিঠির কোথাও তিনি উল্লেখই করেননি যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে চান না। এমনকি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে পারবেন বলেও তিনি দাবি করেন। এদিকে গত রোববার আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আগেরদিন যা বলেছিলেন, তা নিয়ে কোনো অনুতাপ তার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০