1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খালেদা জিয়ার জন্য রাতে জরুরি মেডিকেল বোর্ড গঠন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৮৫১ বার দেখা হয়েছে

বুধবার দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

এর আগে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। বিকাল ৩টা থেকে এক ঘণ্টা তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশ দিচ্ছেন। টিম ওয়ার্কের মাধ্যমে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

এর আগে দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। সারা দেশের মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০