1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শেয়ারবাজার খোলা থাকছে সীমিত পরিসরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৬৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউনের মধ্যেও সীমিত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধরাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারে লেনদেন চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করে বিএসইসির এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির সিদ্ধান্তু অনুযায়ী, লকডাউনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এছাড়া, যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

ফলে বুধবার (১৪ এপ্রিল) পয়েলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘যেহেতু ব্যাংকিং কার্যক্রম চলবে, সেহেতু শেয়ারবাজারে খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০